রবিবার, ২০২৬ অক্টোবর ১১ | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসী নিহত কুমিল্লা-চাঁদপুর সড়কে মিলল মরদেহ কুমিল্লায় ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুলের মরদেহ মিলল ধানক্ষেতে টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন সম্পত্তি নিয়ে বিরোধ, বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন বিথী বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন: ফেসবুক পোস্টে চিকিৎসক ইয়াবাসহ গ্রেপ্তার তরুণী অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বিষপানে মৃত্যু ‘দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো’— প্রচারাভিযান ১ ডিসেম্বর থেকে স্বামীকে দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু, একই কবরস্থানে পাশাপাশি চিরনিদ্রায় পরকীয়া প্রেমিক ও তার বন্ধুকে ডেকে স্বামীকে হত্যা, পরিবার জানতো হৃদরোগে মৃত্যু ধর্ষণের পর রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার পুজোর উপহার পদ্মার ইলিশ না পেয়ে হতাশ কলকাতাবাসী ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: কুমিল্লায় শিক্ষামন্ত্রী মিলন কক্সবাজারে বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল কুমিল্লার তরুণীর টাকা না দেওয়ায় মেলেনি ট্রলি, অক্সিজেন নিয়ে ছোটাছুটির পর শিশুর মৃত্যু রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয়
প্রতিবেদক - | শনিবার, ২০২৬ অক্টোবর ১০, ০৫:২৩ অপরাহ্ন
মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসী নিহত
মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসী নিহত

চাঁদপুরের শাহরাস্তিতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী আল আমিন (৩৫) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মৌতাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আল আমিন শাহরাস্তি উপজেলার কৃষ্ণপুর গ্রামের মসজিদ বাড়ির আ. মান্নানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ছিল আল আমিনের একমাত্র মেয়ের জন্মদিন। মেয়ের জন্য জন্মদিনের কেক কিনতে তিনি মোটরসাইকেল নিয়ে হাজীগঞ্জ যান। আসার পথে মৌতাবাড়ি এলাকায় একটি বাসের চাপায় মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় মোটরসাইকেলে থাকা হৃদয় (১৯) নামে অপর এক যুবক গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আল আমিনের একটি কন্যা সন্তান রয়েছে। মেয়ের জন্মদিন উপলক্ষে হাজিগঞ্জ  থেকে কেক কিনে আসার পথেই দুর্ঘটনাটি ঘটে। ছুটি শেষে রোববার (১১ অক্টোবর) তার সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল।

দুর্ঘটনার পর হাজীগঞ্জ থানা পুলিশ শাহরাস্তি থানা পুলিশের কাছে লাশটি হস্তান্তর করে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।  এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।